suchandradas

Jol ankche

জলের আঁকা

ধাক্কা লেগে কফি টেবিলটায় জল পড়ে গেছিলো। মুছতে গিয়ে থমকে গেলাম। ছোট্ট একটা মুখ। কপালে অল্প ভাঁজ, গোলগাল দেখতে, চোখে কি প্রশ্ন? নাকি অবাক? কে জানে। আসল ব্যাপার হলো, জল এঁকেছে। নিজে নিজে। মানুষ তো সারাজীবন শিল্পী হতে চায়। কেউ ক্যানভাস কেনে, কেউ ছু রি, কেউ বেঁচে থাকা, কেউ বা মৃ ত্যু। যাইহোক, মুখটাকে ধরে রাখার চেষ্টা করলাম। হুবহু হয়নি। হয় না কখনো। যা একবার ঘটে যায়, তাকে হুবহু ধরা যায় না। জীবনেও না, কাগজেও না।

~ Suchandra Das